ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

বাগমারায় সার ডিলার ও কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

  • আপডেট: Sunday, November 15, 2026 - 10:07 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার সকল সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা কৃষি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। কৃষি সমৃদ্ধি স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের বাগমারা উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, বিসিআইসি’র বাগমারা উপজেলা সভাপতি আক্তারুল আলম, বিএডিসি’র প্রতিনিধি হাফিজুর রহমান, ঝিকরা ইউনিয়নের সার ডিলার আব্দুস সালাম, যোগীপাড়া ইউনিয়নের সার ডিলার আব্দুস সোবহান, বিএডিসি’র রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল গাফফার, বিএডিসি’র প্রতিনিধি ফজলুর রহমান ও সংসদ সদস্যের কার্যালয়ের প্রেস সচিব আসাদুল আল ফিরোজ প্রমুখ।

বক্তারা কৃষকদের মাঝে সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিতকরণ এবং সার সংকট রোধে ডিলারদের করণীয় বিষয়ে আলোচনা করেন।