আইনজীবী আবু শামস মো. ইকবালের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
স্টাফ রিপোর্টার: রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ও রাজশাহী কর আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আইনজীবী মরহুম আবু শামস মো. ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।
তিনি রাজশাহী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন আহমেদের কনিষ্ঠ পুত্র।
প্রয়াত আইনজীবী আবু শামস মো. ইকবাল ১৯৮৪ সালে রাজশাহী অ্যাডভোকেট বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একজন অত্যন্ত নিষ্ঠাবান, নীতিবান ও মেধাবী আইনজীবী হিসেবে আদালত প্রাঙ্গণসহ সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাজন ছিলেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার মরহুমের নিজ বাসভবনে ফাতেহা পাঠ, কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সহকর্মী, গুণগ্রাহী ও সর্বস্তরের দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।











