ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:19 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আব্দুল লতিফ গত বুধবার দিবাগত রাত অনুমান একটার দিকে অসুস্থতাজনিত কারনে উপশহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নলিল্লাহে —- রাজেউন)।

এদিকে অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

রেফারেন্সে মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম।

মরহুমের আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. রেজাউল ইসলাম।  এতে বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগন উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন মো: ইয়াহিয়া, জমসেদ আলী, হামিদুল হক, সিরাজী শওকত সালেহীন এলেন ও হাসানুল বান্না সোহাগ প্রমুখ আইনজীবীগন।

সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন এড. সিরাজুল ইসলাম ফিরোজ।