ঢাকা | নভেম্বর ১৩, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

রাজশাহী মহানগর জামায়াতের মজলিসে শূরার শপথ

  • আপডেট: Friday, November 13, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মজলিসে শূরার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে শূরা সদস্যরা আমানতদারিতা, জবাবদিহি, শৃঙ্খলা ও পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সাংগঠনিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।

এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।