রাসিকে প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের সাক্ষাৎ ও রাকাবের পৌরকর প্রদান
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পাশাপাশি একই দিনে রাসিকের কাছে চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
বুধবার দুপুরে নগর ভবনে আলাদাভাবে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের হাতে একটি ম্যাগাজিন তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুবায়ের জিসান।
এদিকে একই স্থানে অনুষ্ঠিত অপর এক কর্মসূচিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করে রাকাব কর্তৃপক্ষ। রাকাবের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল হাসনাত মো. নাজমুল কামাল প্রশাসকের হাতে এ চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ খাইরুল ইসলাম, এসপিও মো. রেজা তফিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী সুইট কুমার।
রাসিক সূত্র জানায়, নগর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে নিয়মিত পৌরকর আদায় করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের কর পরিশোধের অংশ হিসেবে রাকাব তাদের এই বকেয়া কর পরিশোধের চেক হস্তান্তর করল।











