দুর্গাপুরে মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে আইন শৃংঙ্খলা, বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করছেন দুর্গাপুরে পৌরসভার প্রথম মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।
সোমবার দুপুরে সিংগাবাজারস্থ সাইদুর রহমান মন্টুর নিজস্ব কার্যালয়ে সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। মতবিনিময় সভায় তিনি বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসা ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, পৌরসভাসহ ইউনিয়নে পর্যায়ে মাদক নির্মুলের কমিটি আছে। সবার সহযোগিতা পেলে আমাদের পৌরসভা ও উপজেলা মাদক মুক্ত করা সম্ভব। তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিত ব্যধি। শিশুর হাতে বই খাতা থাকার কথা, তার হাতে সংসারের দায়িত্ব তুলে দেওয়া কোনভাবেই কাম্যনয়।
এই বিএনপি নেতা আরও বলেন, আইনশৃংঙ্খলা রক্ষা শুধু আইনশৃংঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
মতবিনিয়ম সভায় সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির সদস্য (আহব্বায়ক কমিটি) আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ প্রমুখ।











