পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে ৬ মাসের কারাদণ্ড
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গণ্ডগোহালী এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
আটক ব্যক্তিরা হলেন—আরিফুল ইসলাম এবং রাশেদ খান মিলন। অভিযান শেষে আটক দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।










