ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে জিৎ সরকার (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত জিৎ নাটোরের বনপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ড. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে মোট ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।