ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম

আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীজুড়ে গত ২৪ ঘণ্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত ৫ জন রয়েছে।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।