তরুণদের নেতৃত্বেই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা সম্ভব: জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সামাজিক বৈষম্য দূর করতে তরুণদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বুধবার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) যৌথ আয়োজনে ‘জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা’ শীর্ষক বিভাগীয় ‘তারুণ্য উৎসব’-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মদন দাস।
সমাপনী দিনে প্যানেল আলোচনা, দেয়ালিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি কুইজ, উপস্থিত বক্তৃতা ও আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‘গেটকা’ (এঊঞঈঅ) প্রকল্পের আওতায় বরিশাল ও রাজশাহী বিভাগের পাঁচ জেলায় উন্নয়ন সংস্থাগুলোর কনসোর্টিয়াম এ উৎসব পরিচালনা করছে।











