ঢাকা | সেপ্টেম্বর ২, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ব্যাংক ও রাকাবের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: দেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে ৩ হাজার কোটি টাকার এক পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি, কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও সিএমএসএমই খাতের বিকাশে অর্থায়ন করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং রাকাবের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় রাকাবের সাধারণ ব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।