ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে পুলিশের অভিযানে আটক ১৩

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

এছাড়া নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ১২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর পুলিশের সদর দপ্তর থেকে উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টায় চন্দ্রিমা থানা পুলিশের একটি দল কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে মো. আরমান আল বিন নিরব ওরফে জীবন (৩০) নামের এক যুবককে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে নগরজুড়ে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ১৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন। মঙ্গলবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।