ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

মহানগরীতে মাদকমুক্ত অভিযানে গ্রেপ্তার ২১

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীজুড়ে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান জানান, অভিযানে রাজপাড়া, চন্দ্রিমা, কাটাখালী ও লক্ষ্মীপুর এলাকা থেকে মাদকদ্রব্য (ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা) এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অন্যান্য অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জনসহ মোট ২১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।