ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং টিআইবি-এর অংশগ্রহণে Corruption and Anti-Corruption in Bangladesh: Opportunities and Challenges of Effective Change শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সুশাসন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও শিক্ষা খতের দুর্নীতির ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কেবল একটি প্রতিষ্ঠানের কাজ নয়, রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিবুল্লাহ এবং সমাপনী বক্তব্য দেন ডিন প্রফেসর শহীদুর রহমান।