গোদাগাড়ীতে উজানপাড়া শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের ‘নূর একাডেমিক ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠা) মোহাঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি নুরুল হোদা। বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই একাডেমিক ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে শিশুনিবাসের শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।











