ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ৪:২৩ পূর্বাহ্ন

তানোরে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় দোয়া

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:41 pm

তানোর প্রতিনিধি: তানোরে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে পুলিশের সাবেক আইজিপি ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে তালন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।

তানোর উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান, বিএনপির সিনিয়র নেতা খলিলুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধাইড় ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজানুর ইসলাম রেজা, ও ফিরোজ কবির।

তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুন্জুর রহমান, তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবু সাঈদ বাবু, তানোর পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মাস্টার, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, সরনজাই ইউপি বিএনপি নেতা আহসান হাবিব নান্নু, বিএনপি নেতা সুরতান আহম্মেদ মাস্টার, তানোর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক জনি ও হাসান মাহমুদ রাজা, পাঁচন্দর ইউপি যুবদল সভাপতি লুৎফর রহমান।

পরে ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুন্ডমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম।  দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।