রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৪ জানুয়ারি
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জানুয়ারি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান জানান, পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ (গঈছ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে একই তারিখে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে। আবেদন প্রক্রিয়াটি আগের মতোই অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েব পেজের মাধ্যমে সম্পন্ন করতে হবে। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন ফি ও প্রয়োজনীয় যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানিয়ে দেয়া হবে।











