ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

অবৈধ সার মজুত পুঠিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:31 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা টিএসপি সার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং অবৈধ মজুতদারী প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।