ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

রুহুল কবির রিজভী ও স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

রোববার সাক্ষাৎকালে তিনি উভয় জাতীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জানা গেছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন রাসিক প্রশাসক।

এ সময় তিনি মহানগর বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

একই দিনে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মাহফুজুর রহমান রিটন। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।