ঢাকা | অগাস্ট ২৩, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

সেচ ব্যবস্থার গতি বাড়াতে বিএমডিএতে মতবিনিময় সভা

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চলতি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, মাঠপর্যায়ের সেচ ব্যবস্থাপনা ও সমস্যার সমাধান নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএমডিএর প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে বিএমডিএ নিরলস কাজ করে যাচ্ছে। পানির সুষ্ঠু ব্যবহার, সেচ সম্প্রসারণ ও নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের লাভবান করতে কর্মকর্তাদের মাঠে সততার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে বিএমডিএর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে এবং গুণগত মান বজায় রেখে শেষ করার তাগিদ দেন। সভায় বোর্ডের অন্যান্য সদস্য ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।