ঢাকা | অগাস্ট ২৩, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

সামাজিক সুরক্ষায় বস্তিবাসীদের অন্তর্ভুক্তির দাবি বারসিকের সভায়

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: সরকারি নানামুখী উদ্যোগ থাকা সত্ত্বেও নগর দরিদ্র ও বস্তিবাসীদের বড় একটি অংশ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়ে গেছে। রাজশাহী নগরীর নিম্নআয়ের পরিবারগুলোর মৌলিক সামাজিক অধিকার নিশ্চিতের দাবিতে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নগরীর মতিহার থানার বুধপাড়া বস্তিতে ‘বারসিক’ ও ‘বরেন্দ্র ইয়ুথ ফোরাম’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রিকশাচালক, গৃহকর্মী বা দিনমজুর হিসেবে নগর সচল রাখা বস্তিবাসীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসংক্রান্ত জটিলতা ও তথ্যের অভাবে সরকারের সুবিধা পাচ্ছেন না।

বক্তারা এটিকে অনুদান নয়, নাগরিক অধিকার হিসেবে আখ্যা দেন। সভায় বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান ও বারসিকের প্রোগ্রাম অফিসার অমিত সরকার। সভা থেকে রাসিকের আওতাধীন সব বস্তিতে তথ্যসেবা কেন্দ্র খোলা ও তালিকা হালনাগাদসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।