ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পলাশ হালদার হত্যার বিচারে মানববন্ধন

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ হালদারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর রাজারহাতা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহতের স্ত্রী শিল্পী হালদার, মেয়ে পূজা হালদার ও ছেলে প্রীতম হালদারসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসীর পক্ষে ওয়ার্ডের সভাপতি রিপন, সাবেক সাধারণ সম্পাদক শান্ত এবং মন্দির কমিটির সাবেক সভাপতি জিতু হালদার বক্তব্য দেন।

বক্তারা জানান, পলাশ হালদার হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যেন কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে পুলিশকে দ্রুত ও কঠোর ভূমিকা রাখতে হবে।