ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:03 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলায় ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা ফিরোজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বাগমারার কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ককটেল বিস্ফোরণ সংক্রান্ত মামলাও রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।