ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

তানোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:10 pm

তানোর প্রতিনিধি: দেশব্যাপি পতিত ফ্যাসিবাদী অপশক্তি, নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও সহযোগী সংগঠনের অগ্নি সন্ত্রাস ও দেশবিরোধী নাশকতা মুলক কর্মকান্ডের প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে তানোর উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর থানা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মিজানুর রহমান মিজান।

বিএনপি নেতা শরিয়তুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম, মুন্ডমালা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, তানোর পৌর সভা যুবদল সাবেক সভাপতি ওমর আলী, তানোর উপজেলা কৃষক দল সভাপতি নাসির উদ্দীন মিঠু, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা ও ইয়াসিন আলী, বিএনপি নেতা ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দিন, যুবদল শহিদুল ইসলাম, তানোর পৌর ছাত্রদল আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহিরুল ইসলাম।