ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

বিসিকের রোজা বেকারিকে জরিমানা

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: বিএসটিআই-এর গুণগত মানসনদ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নন-ফুডগ্রেড উপাদান দিয়ে জন্মদিনের ডেকোরেটেড কেক তৈরির অপরাধে রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে ‘রোজা বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেনের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আরএমপি সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।