ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

আহছানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:57 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর চৌদ্দপাইতে অবস্থিত আহছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আলাউদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান ড. ওবাইদুল্লাহ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ভাইস-চ্যান্সেলর পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।