নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-র পৃথক অভিযানে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ১২ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।











