পোরশায় অসহায়দের মাঝে চেক বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ১১ জন অসহায় ও অসুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন। পরে এ উপজেলায় সার সংকট মোকাবেলায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় করেন।
অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক সেল কাউন্টার মেশিন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ মেশিনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুর রহমান।











