ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় গভীর রাতে জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:33 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় চলে এই অভিযান।

নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। তবে প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিক ভাবে অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনও সুযোগ নেই।