ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

নাচোলে টিসিবির গোডাউনে আগুন অগ্নিদগ্ধে নিহত ১

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:32 pm

‎নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকান্ডে নয়ন আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

0গ02ত2 বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নাচোলে উপজেলার হাটবাকইল এলাকার একটি গোডাউনে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

নিহত নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নীচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নয়ন টিসিবি ডিলারের গোডাউনের কর্মচারী ছিলেন। আগুন নেভাতে গিয়ে সে অগ্নিকাণ্ডের শিকার হয়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ধ্বংস স্তুপ থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।