ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:19 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্র সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ পান করেন এক মা। ঘটনা জানাজানি হলে আশঙ্কাজনক অবস্থায় মাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাস বয়সী শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম হারুন অর রশিদ। মার নাম সাহিদা। পশ্চিম মিরাপাড়া গ্রামের বাসিন্দা তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাটি লেগেই থাকতো। বুধবার দুপুরের পর যেকোনো সময়ে নিজ বাড়িতে সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন সাহিদা। বিষক্রিয়া শুরুর পর পরিবারের সদস্যরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মা সাহিদা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতি কালে শিশুটি মারা যায় এবং সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুরটির মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।