ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মিলন

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যে পরিবারে একজন মাদক সেবী আছে সেই পরিবার জানে তার কি অবস্থা।

বৃহস্পতিবার মোহনপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, শুধু মাদক সেবীদের আটক করে তেমন লাভ হবে না, যারা মাদক কারবারি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, সকল দলের সমন্বয়ে প্রতিটি এলাকায় মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হবে।

এ নিয়ে তিনি জামাতের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলবেন বলে সভায় উল্লেখ করেন। আর এই কাজে সহযোগিতা ও মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা; আকতার হোসেন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহম্মেদ, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার ও মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।