ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আরও ১৩ জনকে কারাদণ্ড

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিনব্যাপী রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় আরএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজপাড়া থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন এবং কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১ থেকে ৭ দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে নগরজুড়ে নিয়মিতভাবে এই সারপ্রাইজ অভিযান পরিচালিত হবে।