ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

রাবিতে ১০ লাখ টাকার অনুদান দিল ভূমিমন্ত্রী মিনুর পরিবার

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে একটি ট্রাস্ট ফান্ড গঠনে ১০ লাখ টাকার অনুদান দিয়েছে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর পরিবার।

সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী ও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের নিকট এই অর্থের চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমি মন্ত্রী তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি অ্যাওয়ার্ড প্রবর্তনের জন্য এই অর্থ প্রদানের ঘোষণা দিয়েছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, সিন্ডিকেট সদস্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম ফজলার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।