নানা আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
স্টাফ রিপোর্টার: ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামার ২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী ও তিন পর্বে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) এবং প্রক্টর ড. আব্দুল আউয়াল।
উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশ্নোত্তর পর্ব “মিট দ্য ভিসি” এবং শেষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘গম্ভীরা’ পরিবেশিত হয়।











