ঢাকা | জুন ২৫, ২০২৬ - ২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

৬ মাসের শিশু রাহির বাঁচার আকুতি: উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন মানবিক সাহায্য

  • আপডেট: Thursday, June 25, 2026 - 12:27 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সপুরা এলাকার বখতিয়ারাবাদ মালদা কলোনির বাসিন্দা মাত্র ছয় মাস বয়সী শিশু মো. রেজুয়ান ইসলাম রাহি গুরুতর শ্বাসকষ্ট নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই গত ছয় মাস ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছে রাহি। তাকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন নিয়মিত অক্সিজেন ও গ্যাস দিতে হচ্ছে।

প্রতিদিন শুধু গ্যাসের পেছনেই খরচ হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা। মধ্যবিত্ত ও সাধারণ এই পরিবারের পক্ষে প্রতিদিনের এই ব্যয় বহন করা এখন অসম্ভব হয়ে পড়েছে।

রাহির বাবা মোঃ রাব্বি ইসলাম ও মা মোসাঃ রাজিয়া সুলতানা জানান, সন্তানকে সুস্থ করতে গত ছয় মাসে জমি-জমা ও জমানো সম্বল শেষ করে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেছেন। কিন্তু রাহির অবস্থার কোনো উন্নতি হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে হলে দ্রুত ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে।

বর্তমানে অর্থের অভাবে চোখের সামনে সন্তানকে প্রতিনিয়ত শ্বাসকষ্টে ছটফট করতে দেখছেন অসহায় বাবা-মা। বখতিয়ারাবাদের এই বাসিন্দা এখন সমাজের বৃত্তবান ও মানবিক মানুষদের দিকে চেয়ে আছেন। সকলের সামান্যতম সহযোগিতাই পারে নিষ্পাপ এই শিশুটিকে একটি নতুন ও সুস্থ জীবন ফিরিয়ে দিতে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

আর্থিক সাহায্য পাঠাতে বা সরাসরি যোগাযোগ করতে শিশু রাহির দাদির মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার: +8801759903790 (শিশুর দাদি)

ঠিকানা: বখতিয়ারাবাদ, মালদা কলোনি, ১৬ নং ওয়ার্ড, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।