ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুর ও শিবগঞ্জে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 10:58 pm

নিয়ামতপুর ও শিবগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওয়ানটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী এই ক্যাম্পগুলোতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।

নিয়ামতপুরে প্লাজা ব্যবস্থাপক খাইরুল ইসলামের উপস্থিতিতে এবং শিবগঞ্জে কঁচিকাচা শিক্ষা সদন প্রাঙ্গণে সাবেক পৌর চেয়ারম্যান জাফর আলী ও প্লাজা ম্যানেজার মাজেদুর রহমানের তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়। শিবগঞ্জে ডা. শাহিদা ইসলাম তুলির নেতৃত্বে একটি মেডিকেল টিম সেবা প্রদান করে।