ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 10:55 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় মাদক সংক্রান্ত বিরোধ ও আমের ক্যারেট চুরির টাকার ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে পদ্মা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত রজব পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে জিসান ও মেহেদী নামের দুই যুবক রজবকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।