ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাই সীমান্তে ভারতীয় প্রতিবন্ধী নাগরিক আটক, ফেরত নিতে সাড়া নেই বিএসএফ’র

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 10:54 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত থেকে শ্রী শ্রীজিব কুমার সিং (৫৫) নামের এক ভারতীয় শারীরিক প্রতিবন্ধী নাগরিককে আটক করেছে বিজিবি।

তবে তাকে ফেরত পাঠাতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের মধুপুরা জেলার বাসিন্দা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিজিবি ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে থানায় হস্তান্তর করার পর গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির দুই হাতের কবজি নেই এবং তিনি সীমান্ত এলাকায় ভিক্ষাবৃত্তি করছিলেন।