গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ২৬৫০টি গাছের চারা বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পিকেএসএফ-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ীর দিগরাম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের ৫৩০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে জনপ্রতি ৫টি করে মোট ২৬৫০টি ফলজ ও ঔষধি (জলপাই, আমড়া, সফেদা, নিম ও অর্জুন) গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতাউর রহমান।











