ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

আমুস্টে শিক্ষা ও সমাজ সংস্কারক খানবাহাদুর আহ্ছানউল্লা স্মরণে সেমিনার

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 11:02 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আমুস্ট) ‘অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর অবদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের উপস্থিতিতে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস. এম. খলিলুর রহমান।