ঢাকা | জুন ২২, ২০২৬ - ২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবলের ফাইনাল কাল

  • আপডেট: Sunday, June 21, 2026 - 11:10 pm

স্পোর্টস ডেস্ক: জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপের খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে  আফরিন ও রুববান ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে রিমি ১টি গোল পরিশোধ করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাহফুজা রাহাত। তাকে সহযোগিতা করেন সুমাইয়া আফরিন শাহীন, তানিয়া ও শামিমা সরেন।  আজ বিরতি দিয়ে কাল মঙ্গলবার ফাইনাল খেলবে চাঁপাইবনাবগঞ্জ জেলা ও স্বাগতিক রাজশাহী জেলা।