বিএমডিএ‘র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মৃত্যু বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাণ পুরুষ ও বিএমডিএ‘র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে (বিএমডিএ) জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মরহুম ড. এম আসাদুজ্জামান এর ছেলে রেহান আসিফ আসাদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, বিএমডিএ‘র সাবেক সচিব আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহসহ রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতাকমীসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।
এরআগে সকালে গোদাগাড়ী উপজেলায় পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ।
উল্লেখ্য গত ২০২৫ সালের ২০ মে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।











