জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজশাহীর দুইটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো গোদাগাড়ী ও তানোর। শনিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর তানোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী (অ: দা:) আলেফ আলী। আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল, দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।











