ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুর ও শিবগঞ্জে পার্টনার কংগ্রেস

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:30 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা-এ ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মজিদসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানসহ অন্যরা। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।