ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মার্কেন্টাইল ব্যাংকের ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে ‘অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নাজিম উদ্দিন এবং মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ক্যামেলকো শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ আব্দুল্লাহ হারুন।

দিনব্যাপী এই কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক ও আবুল কালাম আজাদ, মার্কেন্টাইল ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। উক্ত প্রশিক্ষণে মার্কেন্টাইল ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার মোট ১৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকিং খাতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।