পোরশায় পশু চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর পোরশায় যথা নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথা নিয়মে প্রয়োগ বিষয়ক সচেতনতা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আলী, চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন কওমী মাদ্রাসার প্রতিনিধিসহ ইউপি চেয়ারম্যানগণ অংশ গ্রহণ করেন।











