ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

নাচোলে গরুবাহী ভুটভুটি খালে উল্টে কৃষক নিহত

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:32 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি গরুবাহী ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে খালে উল্টে পড়ে ভুটভুটির নিচে চাপা পড়ে এন্তাজুল হক (৫৪) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি নাচোলের সালালপুর নামোটোলা গ্রামের তোফাজ্জুল হকের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে হাট থেকে অবিক্রিত গরু ভুটভুটিতে করে বাড়ি ফেরার পথে সানপুর গ্রামের একটি কালভার্টের বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি উল্টে যায়। এতে ভুটভুটিতে থাকা দুই আরোহী ও দুটি গরু খালের পানিতে পড়ে যায়। এ সময় এন্তাজুল হক ভুটভুটির নিচে চাপা পড়েন।

পরে অন্য আরোহীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।