ঢাকা | মে ১৭, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন করেন এমপি চাঁদ

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:25 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে “দি পপুলার হাসপাতাল”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি পপুলার হাসপাতাল চারঘাটবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে বলে আমি আশা করছি।

ডা. মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, দি পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম পলাশ ও আব্দুল মান্নান মানু।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন। চারঘাটবাসীর মধ্যে নতুন এই হাসপাতালকে ঘিরে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।