ঢাকা | মে ১৭, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা জেলা প্রশাসন রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে সভাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্প বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করতে সকল দপ্তরকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার সামগ্রিক উন্নয়নে সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।